চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে বিদেশী সিগারেট ও নগদ  টাকা নিয়ে ইউপি সদস্যসহ আটক-৪

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:২৭ পিএম, ২০২৫-১২-০৭

রাঙামাটিতে বিদেশী সিগারেট ও নগদ  টাকা নিয়ে ইউপি সদস্যসহ আটক-৪

রাঙামাটির রাজস্থলী উপজেলায় আবারও সীমান্ত চোরাচালন প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে একটি বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ লক্ষ টাকার ভারতীয় সিগারেট, নগদ দেড় লক্ষ টাকা নিয়ে এক ইউপি সদস্যসহ মোট  ৪ জন চোরাকারবারিসহ একটি পিকআপ আটক করে মিতিঙ্গাছড়ি টিওবি ক্যাম্পের সেনাসদস্যরা।
টিওবি ক্যাম্পের প্রধান চেকপোস্টে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত তল্লাশি অভিযানে একটি পিকআপে করে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ধরা পড়ে। জব্দকৃত সিগারেটের মধ্যে; বিদেশী ব্রান্ডের অরিস ৮ কার্টন; পেট্রোন ১০ কার্টন; বেন্সন ৫ কার্টন এর মোট ১০ হাজার প্যাকেট সিগারেটের বাজার মূল্য আনুমানিক ২১ লক্ষ ৫০,০০০ টাকা বলে জানা গেছে।
এসময় পিকআপে থাকা দেড় লাখ টাকাসহ চার চোরাকারবারিকে আটক করা হয়।  আটককৃতরা হলেন, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাস (৪৫), পাথরবন পাড়ার বাসিন্দা মোঃ সাজ্জাদ ইসলাম (২২), শফিপুর এলাকার মোঃ মহিবুল হাসান (২৩) ও রাজস্থলী বাজার এর রনি তঞ্চঙ্গ্যা (২০)।
অভিযান শেষে রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটক ব্যক্তিদের সঙ্গে জব্দকৃত পিকআপ ও সিগারেট রাজস্থলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে রাজস্থলী থানার এসআই মোঃ হাফিজ বলেন, “সেনাবাহিনী যে চারজন আসামী, বিপুল পরিমাণ সিগারেট এবং পিকআপ জব্দ করেছেন তা আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, জনৈক ডালিম ও শিমুল দাসগং এই সিগারেটের ব্যবসার মূল হোতা।
সীমান্ত এলাকার দূর্গমতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই চোরাচালানকারীরা ভারত থেকে অবৈধভাবে সিগারেটসহ বিভিন্ন পণ্য আনার চেষ্টা করছে। তবে সম্প্রতি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ কঠোর তৎপরতার কারণে এ ধরনের অবৈধ কার্যক্রম অনেকটাই কমে এসেছে। পাহাড়ি সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর টহলসহ গোয়েন্দা তৎপরতা আরো জোরদারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর